বিশেষ প্রেস বিজ্ঞপ্তি-শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি ঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে
আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব
নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য,
ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি (রাজশাহী) ও সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি যৌথ অপারেশন দল ০৬ মে ২০২২ ইং তারিখ ০৫:৪৫
ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন উত্তর
মির্জাপুর গ্রামস্থ জনৈক গঙ্গারাম উরাও এর পরিত্যক্ত টিনের বেড়া ঘর হতে
সিপিএসসি (রাজশাহী) কোম্পানী অধিনায়ক মেজর নাজমুস সাকিব ও
সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার রায় এবং সিপিসি-৩ (জয়পুরহাট) কোম্পানী উপ-অধিনায়কদ্বয় সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও সহকারি
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্ব্বে্ব একটি অবৈধ অস্ত্র উদ্ধার
অভিযান পরিচালনা করে (ক) বিদেশী পিস্তল-০১টি, (খ) একটি ওয়ান শুটার গান, (গ)
ম্যাগাজিন-০১টি, (ঘ) গুলি-০৪ রাউন্ড, (ঙ) মোবাইল সেট-০১টি এবং (চ)
সীমকার্ড-০১টি, (ছ) নগদ অর্থ-৯০০/-সহ আসামী মোঃ আব্দুল হান্নান (৪৫),
পিতা- নূর মোহাম্মদ, সাং-দক্ষিন বাসুদেবপুর (জিলাপী পট্টি), থানা-হাকিমপুর,
জেলা-দিনাজপুরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র
অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে ডাকাতি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে
রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তি একজন
অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় সহ নওগাঁ এলাকায় ডাকাতি
করে আসছে।উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
নওগাঁয় র্যাবের অভিযানে ১ জন সশস্ত্র ডাকাত আটক
Catagory : সারা দেশ | তারিখ : মে, ৬, ২০২২, ৬:৩৭ অপরাহ্ণ • ৪ বার পঠিত






