আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে বাসচাপায় প্রাণ গেলো পুলিশ সদস্যের


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, , মৌলভীবাজারঃ মৌলভীবাজার সদর উপজেলায় বাসের চাপায় রাকিব আলী (২৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ ১৫ জন। 
রবিবার (৮ মে) ভোরে শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে। রাকিব আলীর বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায়। দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য কামরান মিয়া ও আনিস মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব জানান, শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ভোরে ডিউটি শেষে ফাঁড়িতে ফিরছিলেন। ফাঁড়ির কাছাকাছি শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বর এলাকায় সিলেটগামী ময়মনসিংহ জালালাবাদ এক্সপ্রেস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এবং দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের বাসটি চাপা দেয়। এতে কনস্টেবল রাকিব আলী নিহত হন এবং দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। বাসে থাকা আরও ১৪/১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ঘটনার গাড়ির চালক পালিয়ে গেছে।
মৌলভীবাজার থানার ওসি ইয়াছিনুল হক জানান, আহত অবস্থায় রাকিবকে সিলেট নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।