আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

তেলের অনিয়ম বন্ধে কাজ করছে ভোক্তা অধিকার অধিদপ্তর

     “প্রেস বিজ্ঞপ্তি”

তেলের অনিয়ম বন্ধে কাজ করছে ভোক্তা অধিকার অধিদপ্তর

১০ মে ২০২২ খ্রি.

          ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার (১০ মে ২০২২) মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার, ভেতরবাজার, হামিদ এন্ড কালাম সিটি সেন্টার, ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোজ্য তেলের  ডিলার, পাইকারী ব্যবসায়ী ও খুচরা দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রর্দশন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল করিম ষ্টোরকে ১ হাজার টাকা, আহম্মদ ষ্টোরকে ১ হাজার টাকা, হামিদ এন্ড কালাম সিটি সেন্টারে অবস্থিত নোহা কসমেট্রিক্সকে ৫ শত টাকা, ষ্টেশন রোডে অবস্থিত  একে শপিংমলকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করার দায়ে পুলিশ কর্মকর্তা মো: হাসিম উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে শমসেরনগর বাজারের ভেতর বাজারে অবস্থিত আসফি ট্রের্ডাসকে ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫%=১,০০০/- তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়। 

         সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বের দামেই বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে, সহকারী পরিচালকের উপস্থিতিতে ৭/৮ টি খুচরা দোকানের মজুদকৃত পূর্বের তেল বোতলের গাঁয়ে উল্লেখিত দামে ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। ন্যায্য এবং সঠিকভাবে ভোজ্য তেল প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলামন থাকবে। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।