এয়ারপোর্ট থানা ইন্সিডেন্ট রিপোর্টঃ
জনৈক বদরুল (১৮), পিতা-ময়না মিয়া, সাং-টিলাপাড়া, পোঃ সাহেবের বাজার থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট গত ১০/০৫/২০২২খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় নিজ ঘরে শোরচিৎকার করলে তার পিতা ময়না মিয়া ও ছোট ভাই শোয়েব (১২) কে পাকা ভেন্টিলেটরের উপর দিয়া ঘরে প্রবেশ করিয়ে দরজা খুলেন। দরজা খুলে দেখতে পান যে ,তার ছেলে বদরুল(১৮) বমি করছে এবং পাশে বেটাক্সন নামীয় (কীটনাশক) ঔষধের খালি বোতল রাখা আছে। তখন দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কজেল হাসপাতালে নিয়ে হাসপাতালের ওয়ার্ড নং-২৬ এ একই তারিখে ১০.০০ ঘটকার সময় ভর্তি করেন। উক্ত ভিকটিম বদরুল (১৮) চিকৎসাধীন থাকাবস্থায় ১২/০৫/২০২২খ্রিঃ ভোর ০৪.৫০ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন। পরবর্তীতে থানা পুলিশকে সংবাদ দিলে এসআই(নিঃ)/ মোঃ আব্দুল আজিজ উক্ত হাসপাতালে উপস্থিত হয়ে মৃতের দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এসংক্রান্তে এয়ারপোর্ট থানার অপমৃত্যু মামলা নং-০৮, তাং-১২/০৫/২০২২খ্রিঃ রুজু হয়।
এয়ারপোর্ট থানা ইন্সিডেন্ট রিপোর্ট
Catagory : সারা দেশ | তারিখ : মে, ১২, ২০২২, ৯:১৮ অপরাহ্ণ • ১০ বার পঠিত






