জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকাধীন বড়ফৌদ-মেঘারগাঁও হতে ০৩টি গরু সহ ০১ জন গরু চোর আটকঃ-গত ২৫/০৪/২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকা হতে রাত অনুমান ০২.০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় বিশ্বনাথ থানাধীন সাংগিরাই (মোল্লারগাঁও) সাকিনস্থ বাদীর গোয়ালঘর হতে বাদী মোঃ নুর উদ্দিন (৩৬), পিতা- মৃত ওয়ারিছ আলী, সাং-সাংগিরাই (মোল্লারগাঁও), থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট এর ০২টি গরু অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়া যায়। পরবর্তীতে বাদী তার ০২টি গরুর সন্ধান করাকালীন জানতে পারেন যে, আসামী ১। খসরু মিয়া (৬৬), পিতা- মৃত মকবুল আলী, সাং- বড়ফৌদ, থানা- জালালাবাদ, জেলা- সিলেট তার ০২টি গরু সহ জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ বড়ফৌদ সাকিনের বড়ফৌদ-মেঘারগাঁও ফয়েজে’আম মাদ্রাসার মাঠে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে বাদী জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ বড়ফৌদ সাকিনের বড়ফৌদ-মেঘারগাঁও ফয়েজে’আম মাদ্রাসার মাঠে এসে তার ০২টি গরু দেখে সনাক্ত করেন। অতঃপর স্থানীয় শিবের বাজার পুলিশ ফাঁড়িতে সংবাদ প্রদান করিলে শিবের বাজার পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ এসআই(নিরস্ত্র) রিপটন পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে গিয়া বাদীর চোরাই যাওয়া গৃহপালিত ০২টি গরু, যার মধ্যে ০১টি নেড়া-সাদা রংয়ের গাভী, যাহার লেজ কালো, এবং অল্পমৃগী শিং বিদ্যমান, যাহার মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং ০১টি লাল রংয়ের ষাড় গরু, যাহার লেজ কালো, অনুমান ০৩ ইঞ্চি লম্বা শিং রহিয়াছে, যাহার মূল্য অনুমান-৬০,০০০/- (ষাট হাজার) টাকা সহ চোরাই সন্দিগ্ধ ০১টি নেড়া-লাল রংয়ের গাভী, যাহার লেজ কালো, শিং অনুমান ১ ইঞ্চি লম্বা, যাহার মূল্য অনুমান-৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা ধৃত আসামী খসরু মিয়ার হেফাজতে হইতে উদ্ধারপূর্বক ০৫/০৫/২০২২খ্রিঃ বিকাল ১৬:৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। বর্ণিত ঘটনায় বাদী থানায় লিখিত ভাবে আটক আসামী সহ ০৪ জন এজাহারভূক্ত ও ২/৩ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-০৭, তারিখ-০৫/০৫/২০২২খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজুকরা হয়েছে। সন্দিগ্ধ ০১টি গরুর মালিকের সন্ধান সহ অপরাপর আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি চার্জ-অফিসার জনাব মোঃ আবু খালেদ মামুন, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।
জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকাধীন বড়ফৌদ-মেঘারগাঁও হতে ০৩টি গরু সহ ০১ জন গরু চোর আটকঃ
Catagory : সারা দেশ | তারিখ : মে, ১২, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ • ৪ বার পঠিত






