আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

তেলে অনিয়মের দায়ে প্রতিষ্ঠান সিলগালা করলো ভোক্তা-অধিকার অধিদপ্তর

প্রেস বিজ্ঞপ্তি”

তেলে অনিয়মের দায়ে প্রতিষ্ঠান সিলগালা করলো ভোক্তা-অধিকার অধিদপ্তর

১২ মে ২০২২ খ্রি.

          ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ সদস্যদের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (১২ মে ২০২২) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট, সুনামুদ্দিন ম্যানশনসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোজ্য তেলের  ডিলার, পাইকারী ব্যবসায়ী ও খুচরা দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা, প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, ডিলার কর্তৃক খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সুনামুদ্দিন ম্যানশনে অবস্থিত মা ট্রেডার্সকে ২ হাজার টাকা, পৌর মার্কেটে অবস্থিত শাহেদ ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, এমরান ষ্টোরকে ২ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করা ও তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করার কারণে হাজীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে সাময়িকভাবে বন্ধ ও সিলগালা করা হয়।উক্ত প্রতিষ্টানের মজুদকৃত ৩,৫০০ লিটার তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  মোবাইল টিম উপস্থিত থেকে খুচরা দোকানদারদের নিকট পূর্বের দামে বিক্রয় করা হয়।

         সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বের দামেই বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে এবং সঠিকভাবে ভোজ্য তেল প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলামন থাকবে। আজকের অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।