০৭/০৫/২০২২খ্রি: তারিখ ২৩.৩৫ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) সাহেবের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মো: সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী ফেরীঘাটস্থ জনৈক মাসুম এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আব্দুস সামাদ আহমদ (২৮), পিতা- মৃত মজনু মিয়া, মাতা-মোছাঃ পেয়ারা বেগম, সাং- নিজ আদিনাবাদ, ডাক-চারখাই, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেটকে আটক করেন। তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করাকালে ধৃত আসামী মোঃ আব্দুস সামাদ আহমদ (২৮) এর পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পার্শ্বের পকেট হতে সবুজ পলিথিনের টুকরায় মোড়ানো অবস্থায় মোট-৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট যা আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে ০৭/০৫/২০২২খ্রিঃ তারিখ রাত ২৩:৫০ ঘটিকার সময় এসআই(নিঃ)/মো: সোহেল রানা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৪, তাং-০৮/০৫/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জনাব সুমন কুমার চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত), দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।








