আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দলে ত্যাগীদের মুল্যায়নে কাউন্সিলের
মাধ্যমে নেতৃত্ব গঠন করা হবে
…………… এডভোকেট নিজাম উদ্দিন পিপি

দলে ত্যাগীদের মুল্যায়নে কাউন্সিলের
মাধ্যমে নেতৃত্ব গঠন করা হবে
…………… এডভোকেট নিজাম উদ্দিন পিপি
সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে প্রত্যেক কর্মীকে কাজ করতে হবে। পদ-পদবীর উর্ধ্বে উঠে জনগণের ভালবাসাকে কাজে লাগিয়ে দলে ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারলে এমনিতেই মূল্যায়ন হবে। আগামীতে প্রত্যেক ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে ত্যাগীদের মূলায়ন করা হবে।
৮ মে রোববার দুপুরে সিলেট জজ কোর্টস্থ অফিসে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল সৌজন্য সাক্ষাত করতে গেলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, সদস্য কালাম হোসেন, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী পংকি, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ছালিক মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী জয়নাল আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইছরাব আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহিদ মনির, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মালিক, প্রবীণ আওয়ামীলীগ নেতা হুুশিয়ার আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য লিটন খান, তেতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজামুর রহমান নিজাম, সিলাম ইউনিয়ন যুবলীগ সভাপতি কয়েছ আহমদ, এডভোকেট সিদ্দিকুর রহমান সুহেল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য মির্জা জামাল বেগ প্রমুখ।