আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বিশ^ নৃত্য দিবস উপলক্ষে সিলেট শিল্পকলার নৃত্য উৎসব আয়োজন

‘সংস্কৃতির শক্তি মানবতার মুক্তি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ^ নৃত্য দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ (১২ মে) বিকাল ৫টায় আয়োজন করা হয় নৃত্য উৎসব ২০২২ অনুষ্ঠানের। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেটের সভাপতি অনিল কিষণ সিংহ; সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস-এর সাধারণ সম্পাদক শান্তনা দেবী। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্যালয় সিলেটের পরিচালক শিনিয়া সাহা ঝুমা, নৃত্যকণা ফেঞ্চুগঞ্জের পরিচালক মো. জসিম উদ্দীন; ললিত-মঞ্জরী সিলেটের পরিচালক প্রতিভা রায় কেয়া; নৃত্যাঞ্জলি সিলেটের পরিচালক রবিউল আউয়াল রবি ও নৃত্যরথ সিলেটের প্রশিক্ষক পপি দাস। মঙ্গল প্রদীপ প্রাজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনের পর উৎসবের দ্বিতীয় পর্বে আবৃত্তিশিল্পী পদ্মশ্রী দে-র উপস্থাপনায় দলীয় নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির নৃত্য শিশু ও সাধারণ বিভাগ; একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আটর্স; নৃত্যকণা, ফেঞ্চুগঞ্জ, নৃত্যাঞ্জলি, ললিত-মঞ্জরী ও নৃত্যরথ সিলেটের শিল্পীবৃন্দ। পিনপতন নিরবতা ও মুহুর্মহু করতালির মাধ্যমে আগত হলভর্তি দর্শক অভিনন্দিত করেন শিল্পীদের।