সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে অদ্য-১২/০৫/২০২২খ্রিঃ তারিখ সকাল ১১টা থেকে বিকাল ১৪.০০ ঘটিকা পর্যন্ত বন্দরবাজার এলাকায় জনসাধারণ/পথচারী ও ড্রাইভার হেলপারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি এবং লিফলেট বিতরণ করা হয়। জনাব ফয়সল মাহমুদ পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক), এসএমপি, সিলেটের নেতৃত্বে উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন এসি(ট্রাফিক) জনাব আহমদ নুর, টিআই/ জনাব মোঃ দেলোয়ার হোসেন খান, টিআই/ সরওয়ার মোঃ পারভেজ সহ ট্রাফিক বিভাগের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। এছাড়াও উক্ত স্ট্যান্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন








