গত ২৬/০৪/২০২২ইং তারিখ জনৈক ফাহিম খান একজন অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৬৫ বছরকে অত্র কোতোয়ালী মডেল থানাধীন নয়াসড়ক পয়েন্ট সংলগ্ন কুমার পাড়া গামী রাস্তা হতে সড়ক দূর্ঘটনাজনিত কারণে গুরুতর আহত অবস্থায় উক্ত
অজ্ঞাতনামা পুরুষকে তাৎক্ষনিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়া গেলে রেজিঃ নং-১২০১৯ মূলে উক্ত হাসপাতালের ওয়ার্ড নং-১১ তে ভর্তি করান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় উক্ত হাসপাতালে অজ্ঞাতনামা পুরুষ গত ০৬/০৫/২০২২খ্রিঃ ০৯.০০ ঘটিকায় মৃত্যু বরণ করেন। কোতোয়ালী মডেল থানা পুলিশ অজ্ঞাতনামা পুরুষের লাশের পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু উপস্থিত কেহ লাশের পরিচয়
দিতে পারে নাই। বর্তমানে বর্ণিত অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ সিলেট এমএজি
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রহিয়াছে।
কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা মহিলা লাশের পরিচয় জানতে চায় পুলিশঃ
Catagory : সারা দেশ | তারিখ : মে, ১২, ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






