আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক (ইয়াবা ট্যাবলেট) উদ্ধারঃ-

০৭/০৫/২০২২খ্রি: তারিখ ২৩.৩৫ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) সাহেবের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মো: সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী ফেরীঘাটস্থ জনৈক মাসুম এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আব্দুস সামাদ আহমদ (২৮), পিতা- মৃত মজনু মিয়া, মাতা-মোছাঃ পেয়ারা বেগম,  সাং- নিজ আদিনাবাদ, ডাক-চারখাই, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেটকে আটক করেন। তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করাকালে ধৃত আসামী মোঃ আব্দুস সামাদ আহমদ (২৮) এর পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পার্শ্বের পকেট হতে সবুজ পলিথিনের টুকরায় মোড়ানো অবস্থায় মোট-৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট যা আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে ০৭/০৫/২০২২খ্রিঃ তারিখ রাত ২৩:৫০ ঘটিকার সময় এসআই(নিঃ)/মো: সোহেল রানা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৪, তাং-০৮/০৫/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জনাব সুমন কুমার চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত), দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।