আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগরে পূর্ব বিরোধের জেরে হামলা আহত-২


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগরে পূর্ব বিরোধের জের ধরে ২নং উত্তরভাগ ইউপি‘র কালাইরগুল এলাকার শহীদ মিয়া (৪০), মুটুকপুর গ্রামের সাহেল মিয়া (১৯) আহত হয়েছেন। এ ঘটনায় আহত শহীদ মিয়া বাদী হয়ে কালাইরগুল গ্রামের কাপ্তান মিয়ার পুত্র রুশন মিয়া(৩৫), ছানা মিয়া (৫৮), কামাদ মিয়া (৩৭), বজ্জুর মিয়া(৩০), ছুফিয়ান মিয়া (২৫), দুলন মিয়া (২৪), রুমন মিয়া (২১), সামাদ মিয়া (৪০), আহাদ মিয়া (৪৫), মোফাজ্জল মিয়া (২২)গং-আরো ১০/১২জনকে আসামী করে রাজনগর থানায় (মামলা নং- ০৮, তারিখ ঃ ০৭/০৫/২০২২ইং) মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ মে সন্ধায় পূর্ব বিরোধের জেরে রাজনগর থানাধীন বাঁধ বাজার রাস্তার পাশে রাব্বী ভেরাইটিজ ষ্টোর নামক দোকানে শামীম মিয়ার হুকুমে রুশন মিয়া গংরা বেআইনী জনতাবন্ধে অনধিকার প্রবেশ করতঃ তাদের হাতে থাকা রামদা, দা, কিরিছ, লোহার রড, রুল ও লাঠিসোটা নিয়ে হামলা, নগদ টাকাসহ মৃল্যবান মালামাল লুঠ ও ভাংচুর চালায়। এবং তাদেরকে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতদের উদ্বার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সাহেল ও রুশনকে ভর্তি করেন। পরবর্তীতে সাহেল মিয়ার অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।