আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ভাষা উৎসব উদযাপিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ মণিপুরী ভাষাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঁচিয়ে রাখা ও বিকশিত করার  লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর আয়োজনে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মণিপুরি সম্প্রদায়ের ভাষা উৎসব উদযাপন করা হয়েছে। 
শুক্রবার (১৩ই মে)  সকাল সাড়ে ১০ টায় জাতীয় পতাকা ও বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের  পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে  এক বণার্ঢ্য র‍্যালি আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়। সকাল সাড়ে ১১টায় ১ম-৮ম ( ক শাখা) ও  ৯ম-১০ম (খ শাখা) শিক্ষার্থীদের অংশগ্রহণে মণিপুরী ভাষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মণিপুরী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিকেল ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পর্বে বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নামব্রম শংকর ও কবি আয়েকপাম অঞ্জু এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৌরভ সিকদার। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক এবং জাবারাং কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উদযাপন জাতীয় কমিটির উন্নয়নকর্মী ও সদস্য সচিব বাঁধন আরেং, দৈনিক প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ। এছাড়াও শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উৎসবে অংশগ্রহণ করেন। আর গত ২০০৮ সাল থেকে মণিপুরী ভাষা উৎসব পালিত হয়ে আসছে।