ষ্টাফ রিপোর্টার: দৈনিক মনুকন্ঠ পত্রিকার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটুর সুইডেন যাত্রা উপলক্ষে দৈনিক মনুকন্ঠ পত্রিকার উদ্যোগে চৌমোহনাস্থ একটি রেষ্ঠুরেন্টের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ১৫ মে বিকেল ৫ টায়।দৈনিক মনুকন্ঠ পত্রিকার সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে ও পত্রিকার নির্বাহী সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসী ইকবাল আহমদ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক দুরুদ আহমদ, দপ্তর সম্পাদক সেকুল ইসলাম তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, এম এ কাইয়ুম সুলতান, সুলতানুল ইসলাম, আ: রকিব প্রমুখ। আলোচকরা মুক্তিযুদ্ধ কালীন সময়ে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটুকে দৈনিক মনুকন্ঠ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু আগামী ২২ মে সুইডেন চলে যাচ্ছেন। সেখানে তিনি ৩ মাস অবস্থান করবেন বলে জানা গেছে।








