মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে রোগ নির্ণয় ও যথাযথ সেবা প্রধাদানের মহৎ উদ্দেশ্য এই শ্লোগান নিয়ে “মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। বিকাল ৫ ঘঠিকায় শহরের শাহ মোস্তফা রোড (ডি.এম. কমিউনিটি সেন্টার এর বিপরীতে) সংলগ্ন হাসপাতালটির শুভ উদ্বোধন করেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। হাসপাতাল উদ্বোধন শেষে বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ও অন্যান্য অতিথিরা। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি, আধুনিক মানের মা ও নবজাতক পরিচর্যা ইউনিটগুলো পরিদর্শন করেন তাঁরা। মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার এর পরিচালক প্রিয়াংশু শেখর শর্ম্মা এর সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক আবুল কাশেম ওসমানী এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ¦্ মিছবাউর রহমান, মৌলভীবাজার বি.এম.এ সাধারণ সম্পাদক ডা. শাহজাহান কবীর চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার এর পরিচালক ডা: সঞ্জিব মীতৈ, পরিচালক জিল্লুর রহমান, পরিচালক কল্যাণ ব্রত বৈদ্য, পরিচালক পরিতোষ দত্ত, পরিচালক রনি কর্মকার, পরিচালক শাহিন আহমদ, পরিচালক সাঈদ হাসান তমাল, পরিচালক সায়েক আহমদ সাকির প্রমুখ।








