আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কোতোয়ালি মডেল থানা হতে প্রাপ্ত বেতার বার্তা

কোতোয়ালি মডেল থানা হতে প্রাপ্ত বেতার বার্তাঃ
মামলার ভিকটিম মোঃ ফয়জুর রহমান (২৪) পিতা- মৃত কুতুব উদ্দিন, মাতা- ফুলুমতি বেগম,  গ্রাম- সাদিপুর (ডাক: সোনাতলা-৩১০০), থানা- জালালাবাদ, জেলা-সিলেট ১৫/০৫/২০২২খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় তাহার ব্যবসা প্রতিষ্ঠান আম্বরখানাস্থ পয়েন্ট ভিউ শিপিং সেন্টার হইতে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে পথিমধ্যে কোতোয়ালী মডেল থানাধীন আখালিয়াস্থ আনসার ক্যাম্পের ০২নং গেইটের সামনে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই একটি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২০-০৩৬৮ ওভারলোডিং এবং দ্রæত ও বেপরোয়া গতিতে ট্রাক চালাইয়া ভিকটিম মোঃ ফয়জুর রহমান (২৪) এর মোটরসাইকেলে ধাক্কা মারিলে সে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া আমি সঙ্গীয় অফিসার ফোর্স সহ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হই। অতঃপর উপস্থিত লোকজন ঘাতক ট্রাকটি সহ উক্ত ট্রাকের চালক ১. মোঃ রাসেল হাওলাদার (২২) পিতা- মন্নান হাওলাদার, মাতা-ডালিম বেগম, স্থায়ী: গ্রাম-পশ্চিম সামদপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমান: গ্রাম- জুবাইন (মেডিকেল রোড), থানা- কদমতলী, জেলা-ঢাকা হেলপার ২. মোঃ নাজমুল হাসান রানা (৪০) পিতা- মোঃ নিজাম মিয়া, মাতা- তাসলিমা আক্তার আমেনা, স্থায়ী: গ্রাম-ধলেম্বর (পশ্চিমপাড়া), থানা- কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদ্বয়কে আটক পূর্বক পুলিশের নিকট সোপর্দ করে। ভিকটিম মোঃ ফয়জুর রহমান (২৪) এর মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাহার আতœীয় স্বজনরা ও উপস্থিত উত্তেজিত লোকজন আটককৃত ট্রাকটি ভাংচুর সহ আগুন ধরিয়ে দিলে পুলিশ তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজিত লোকজন কিছু সময় রাস্তা অবরোধ করিয়া রাখে। পরবর্তীতে থানা এলাকায় রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হইয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতঃপর উক্ত ঘটনায় ভিকটিম মোঃ ফয়জুর রহমান (২৪) এর বড় ভাই রুহুল কুদ্দুস (৩০), পিতা- মৃত কুতুব উদ্দিন, মাতা- ফুলুমতি বেগম,  গ্রাম- সাদিপুর (ডাক: সোনাতলা-৩১০০), থানা- জালালাবাদ, জেলা-সিলেট বাদী হইয়া আটককৃত ট্রাকের চালক ১. মোঃ রাসেল হাওলাদার (২২) পিতা- মন্নান হাওলাদার, মাতা-ডালিম বেগম, স্থায়ী: গ্রাম-পশ্চিম সামদপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমান: গ্রাম- জুবাইন (মেডিকেল রোড), থানা- কদমতলী, জেলা-ঢাকা হেলপার ২. মোঃ নাজমুল হাসান রানা (৪০) পিতা- মোঃ নিজাম মিয়া, মাতা- তাসলিমা আক্তার আমেনা, স্থায়ী: গ্রাম-ধলেম্বর (পশ্চিমপাড়া), থানা- কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদ্বয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩১,  তারিখ-১৬/০৫/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের সড়ক পরিবহণ আইনের ৯৮/৯৯/১০৫ রুজু করতঃ মামলার তদন্তভার এসআই/মোঃ শাহ আলম এর উপর অর্পন করা হয়। ভিকটিমের লাশের ময়না তদন্ত শেষে তাহার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

—