সিলেট মদনমোহন বিশব্বিদ্যালয় কলেজ ছাত্রদলের এক কর্মী সমাবেশ নগরীর একটি হোটেলের হলরুমে ১৬ই মে সোমবার রাত ৮ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদুল করিম মকসুদ, যুগ্ম আহবায়ক শাহান আল মাহমুদ খান ও কামরান আহমদ অপু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফজলে রাব্বি আহসান।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহমদ বলেন, দেশের সকল সংকটকালীন সময়ে এদেশের ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের দেশ আজ কঠিন সময় অতিবাহিত করছে। গণতন্ত্র রক্ষায় ও মানুষের অধিকার রক্ষায় আবারও ছাত্রসমাজকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক ১ম যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর ছাত্রদলের ১ম সহ সভাপতি আব্দুল করিম জোনাক, সহ সভাপতি শিহাব খান, রেজাউল ইসলাম সুমন, কৃষ্ণ ঘোষ, রায়হান আহমেদ, এনামুল কবির চৌধুরী সুহেল।
এ সময় আরও বক্তব্য রাখেন জাবেদ মুহিত, হোসেন আহমেদ, ইমদাদুল হক ইমু ,আজহার আলী অনিক,মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সবুজ, রিপন মিয়া তারেক,ফরহাদ আহমেদ চৌ,মাহবুবুল আলম সৌরভ,তাসনিম রহমান চৌ,আশিকুর রহমান তারেক, এমসি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব মোহাইমিন ইসলাম তপু,সরকারি কলেজ সদস্য সচিব ইমরান হোসেন রাসেল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহ, প্রচার সম্পাদক কাওসার আহমেদ চৌ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌ সানি,স্কুল বিষয়ক সম্পাদক ফাহিম সরকার, সদস্য আব্দুস সামাদ, মহানগর সদস্য সানোয়ার বখত,মাহমুদুল হাসান, জেলা সদস্য নাজমুল হুসেন হামজা, কাজি ইমরান, হাসানুজ্জামান নাহিদ,আলী হুসেন সুমন, আদনান আহমদ, এরসাদ আহমদ,হেলিম আহমদ, হারুন আহমদ, জুম্মন আহমদ, সুহানুর রহমান সুহান, হানিফ আহমদ, সজিব আহমদ, ফয়সল আহমদ, হাবিব আহমদ নয়ন,আবির বখত,সানোয়ার,রাব্বি চৌধুরী, সালমান আহমদ প্রমুখ।








