আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা যুবলীগের মিলাদ ও দোয়া

বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মে) বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র:)  জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপ কালে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বঙ্গবন্ধু কন্যা বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতীক। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দীর্ঘ ৬ বছর পর খুনি জিয়াউর রহমানের ষড়যন্ত্র এবং সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তিনি এসেছিলেন বলেই অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হয়েছিল বাংলাদেশ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, তিনি এসেছিলেন বলেই বাংলাদেশে আজ মেগা প্রজেক্টগুলো এগিয়ে চলেছে দুর্বার গতিতে। দেশ আজ মধ্যম আয়ের দেশের দারপ্রান্তে, আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ, দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সোনার বাংলা।
এদিকে আগামী কাল মঙ্গলবার ১৭ মে দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। এতে জেলা ও উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান করেছেন জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, বাংলাদেশের গনতন্ত্রকে পূনরূদ্ধার ও বাঙালির ভাগ্য উন্নয়নের জন্য সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করেন।