অদ্য ১৫/০৫/২০২২খ্রিঃ তারিখ এসআই(নিঃ)/মোঃ ইব্রাহিম সরকার সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানা এলাকায় দিবাকালীন সিয়েরা-৩১ ডিউটি কারাকালে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোট থানাধীন মালনীছড়া চা-বাগানস্থ শ্রী শ্রী দূর্গা মন্দিরের পিছনে রাস্তার উপর অজিত রায় (বাসুদেব) এর দোকানের সামনে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হইয়া আসামী ১। মোঃ সোহাগ (২২), পিতা-মৃত দুলাল, সাং-রহমতপুর, পোঃ-ভিতলং, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ কে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে তাহাকে আটক করেন। আটককৃত আসামীকে দৌঁড়াইয়া পালানোর কারণ জিজ্ঞাসা করিলে সে কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় এবং তাহার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ সোহাগ (২২) এর দেহ ও তাহার সাথে থাকা ব্যাগ তল্লাশি করিয়া plus কোম্পানীর কালো ও গিয়া রংয়ের ০১টি ব্যাগের ভিতরে রক্ষিত কস্টেপ দ্বারা পলিথিনে মোড়ানো অবস্থায় ০২(দুই) কেজি গাঁজা, মূল্য অনুমান ৪০,০০০/-টাকা আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার পূর্বক ১৫/০৫/২০২২ খ্রিঃ তারিখ ০৮.৫০ ঘটিকার সময় পর্যাপ্ত দিনের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করতঃ জব্দ করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজা) হেফাজতে নিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিলে এয়ারপোর্ট থানার মামলা নং-১৬, তাং-১৫/০৫/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১৯(ক) রুজু হয়। ধৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। মামলা তদন্ত অব্যাহত আছে।








