জালালুর রহমান: মৌলভীবাজারের জুড়ীতে ২০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।জানা গেছে গত সোমবার (১৬/মে) রাত ৮ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে,জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিকনির্দেশনায়। জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগান বড়লাইন থেকে গাঁজা ব্যাবসায়ী অজয় রবিদাশ কে আটক করে জুড়ী থানার একদল পুলিশ পড়ে তার দেহ তল্লাশি করে তার সাথে থাকা ২০০ গ্রাম গাঁজাসহ তাকে থানায় নিয়ে আসে। সাগরনাল চা বাগান বড়লাইন এর মৃত রামদরছ দাশ এর পুত্র অজয় রবিদাশ (৩৭) । উল্লেখ্য অজয় দীর্ঘদিন থেকে মাদক ব্যাবসায় লিপ্ত ছিল, আটক কৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইন এ জুড়ী থানায় মামলা রুজু করা হয়েছে ,মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এর সত্যতা স্বীকার করেছেন।








