আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ৭৪ হাজার টাকা জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ৭৪ হাজার টাকা জরিমানা

১৮ মে ২০২২ খ্রি.

          ভোজ্য তেল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে সমগ্র দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে। এই লক্ষে আজ বুধবার (১৮ মে ২০২২) তারিখে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রেলওয়ে মার্কেট, হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট ও কাঁঠালতলী বাজারসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতায় করেন।

         উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা, প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রেলওয়ে মার্কেটে অবস্থিত মেসার্স বাছিত ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স রাজুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারে অবস্থিত সাজু রাজু এন্ড রাতিন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আল্লাহর দান ষ্টোরকে ৫ হাজার টাকা, কাঁঠালতলী বাজারে অবস্থিত মেসার্স রেদওয়ান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমান ও তা আদায় করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর ভাবে খাদ্য পরিবেশন ও খাদ্যের মধ্যে পোকা পাওয়ায় মো: শাকিল আকন্দের অভিযোগের প্রেক্ষিতে জুড়ী উপজেলার উপজেলা চত্বরে অবস্থিত নিউ মিনিষ্টার রেষ্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫%=৩,৫০০/- তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়। আজকের অভিযানে বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজারে অবস্থিত ১২/০৫/২০২২ খ্রি: তারিখে সাময়িক সিলগালাকৃত  মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে খুলে দেওয়া হয়।

         সকল ব্যবসায়ীকে ন্যায্য দামে এবং সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ব্যবসা করা জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৬ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।