আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সংগঠনের সাধারণ পরিষদের ৭ম অধিবেশন সফল করে তুলুন

সংগঠনের সাধারণ পরিষদের ৭ম অধিবেশন সফল করে তুলুন
অবিলম্বে আল্লামা মামুনুল হকের মুক্তি চাই
                                                      মাওলানা গাজি রহমত উল্লাহ

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নির্বাহী পরিষদের বৈঠক মঙ্গলবার (১৭ মে ২০২২ইং) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা এমরান আলমের পরিচারনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা গাজি রহমত উল্লাহ বলেন, আগামী ১১ই জুন ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনন্সটিউট মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হবে। তিনি  দলীয় নেতাকর্মীদেরকে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করে তোলার জন্য আহবান জানান। মাওলানা গাজি রহমত উল্লাহ অবিলম্বে আল্লামা মামুনুল হকসহ কারাগারে বন্দি সকল আলেম উলামা নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান। তিনি বলেন ভোজ্যতেলসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধিতে জনগণ চরম দিশেহারা হয়ে পড়েছে। তাই অবিলম্বে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনার আহবান জানান।

কার্যনির্বাহী বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা হারুনুর রশিদ, ডা: মাওলানা আব্দুল আহাদ, ক্বারী মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, ক্বারী মাওলানা মুখতার আহমদ, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা ফয়জুন নুর, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হুসাইন আহমদ, হাফিজ আক্তার হোসেন, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা মুহাইমিন।

বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনায় সাধারণ পলিষেদের ৭ম অধিবেশন সফল করার লক্ষ্যে মহানগর শাখায় ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা মধ্যে রয়েছে লিফলেট, পোষ্টার ও কার্ড বিতরণ এবং বিভিন্ন ওয়ার্ডে দাওয়াতি মাহফিলের অংশগ্রহণ করা ।
পরিশেষে বিগত মাসের রির্পোট পেশ পর্যালোচনা এবং মহানগর শাখার ইফতা মাহফিল সফল করায় সকলের প্রতি ধন্যবাদ জানানো হয়।