এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় হাজারো শিক্ষার্থীরা মোবাইলফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়েছে। পরে তারা উন্নত চরিত্র গঠনেও শপথ নেয়।
বুধবার সকালে (১৮ মে) উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজ হলরুমে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুলাউড়া থানার ওসি বিণয় ভূষন রায় শিক্ষার্থীদের নানান প্রশ্নের জবাব দেন ।
এসময় কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিন ও সদস্য আশনাফ মুনিম শাবাব প্রমুখ।
একাদশ শ্রেনীর জাহিদ হাসান প্রশ্ন করেন অনেক সময় দেখি সরকারী কর্মকর্তারাই দুর্নীতি করেন সেখানে আমরা কি করতে পারি?
প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন যে কর্মকর্তা দুর্নীতি করছে তার বিষয়টি তার উর্ধত্বন কর্মকর্তার কাছে গোপনে অভিযোগ করবে, এতে সেই কর্মকর্তা আর দুর্নীতি করার সুযোগ পাবে না।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এসময় শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ এবং দেশপ্রেমে জাগ্রত হতে শপথ নেন। তিনি জানান এটি তাদের সংগঠনের ১৩শত ৬৩ অনুষ্ঠান। সারা দেশে এ পর্যন্ত ৩৭ লাখ শিক্ষার্থী এরকম অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিয়েছেন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিণয় ভূষণ রায় বলেন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে আজ শিক্ষার্থীরা যে শপথ পাঠ করেছেন, তা যদি মনেপ্রাণে ধারন করেন তাহলে তারা সুশিক্ষিত নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে নিজকে গড়ে তুলতে পারবেন।’
তিনি মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে শিক্ষার্থীদের বিরত থাকার অনুরোধ করেন ।








