আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে বিষপানে এক যুবকের আত্মহত্যা


রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর উপড় অভিমান করে সুরুজ আলী (৩৪) নামের এক ভুটভুটি চালক বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলা সদর ইউনিয়নের তালশন
দক্ষিনপাড়ার কামাল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক  ১৯ মে বৃহস্পতিবার দুপুরে তালশন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আদমদীঘির তালশন গ্রামের সুরুজ আলীর সাথে তার স্ত্রী বেদেনার মনমালিন্য চলছিল। গত বৃহস্পতিবার সকালে আবারো স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য হলে অভিমান করে সুরুজ
আলী বিষপান করে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দুপুরে তার মৃত্যু হয়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের কারও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।যাহার ইউডি মামলা নং -১১ তারিখঃ ১৯/০৫/২০২২ ইং