রাবেয়া সুলতানা (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়া আদমদিঘী সান্তাহার টাউন পুলিশ ফাড়ি এক মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য ২ গ্রাম হেরোইন সহ ১ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছেন।টাউন পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সান্তাহার পলশা হলুদঘর মৃত আনার উদ্দিনের ছেলে মোঃ চুন্নু (৫৫)। এবিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম জানান আজ বৃহস্পতিবার দুপুর ২ঃ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মোঃ রকিব হোসেন ও এটি,এস,আই মোঃ আজিমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সান্তাহার পৌরসভাস্থ আহসানুল্লাহ স্কুলের দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ২ গ্রাম হেরোইন সহ আসামীকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে যাহার নম্বর ঃ ১৪ তরিখ ১৯/০৫/২০২২ ইং এবং ধৃত আসামীকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








