আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ  আয়োজিত  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  বালক( অনূর্ধ্ব ১৭) এর  শুভ উদ্বোধনী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার ১৮ মে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে। 

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ  উদ্বোধন করেন , সদর উপজেলা চেয়ারম্যান  মোঃ কামাল হোসেন। 
আয়োজিত উদ্বোধনী টুর্নামেন্টে সদর উপজেলার ৮ টি ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে। দলগুলো যথাক্রমে, মনুমুখ ইউনিয়ন ফুটবল দল বনাম চাঁদনীঘাট ইউনিয়ন ফুটবল দল,  কনকপুর ইউনিয়ন ফুটবল দল বনাম নাজিরাবাদ ইউনিয়ন ফুটবল দল, খলিলপুর  ইউনিয়ন ফুটবল দল বনাম আমতৈল ইউনিয়ন ফুটবল দল, একাটুনা ইউনিয়ন ফুটবল দল বনাম আপার কাগাবালা ইউনিয়ন ফুটবল দল। 

টুর্নামেন্টের উদ্বোধনী  দিনে চারটি ম্যাচ পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণ করা প্রত্যেক ফুটবল দলের সাথে ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্হিত থেকে খেলা উপভোগ করেন। টুর্নামেন্টে অসংখ্য দর্শকদেরও সমাগম ঘটে।