অদ্য ১৭/০৫/২০২১খ্রিঃ রাত অনুমান ১৭:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব সঞ্জিত চন্দ্র দাস এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ আক্তারুজ্জামান পাঠান, সঙ্গীয় কনস্টেবল/২৫৬ ফরিদ উদ্দিন, কনস্টেবল/১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল/১৮৩২ জীবেন্দ্র চন্দ্র দাশ, কনস্টেবল/১৯১৬ আবু জাহের ভূইয়া-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম-৩ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজার রংমহল টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। প্রদীপ মর্ম (২৪), পিতা- মৃতঃ রমেষ মর্ম, মাতা-মাতৃনা হেমরম, সাং-মহিষবাতান, পোঃ-রগুনাথপুর, থানা-নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর, বর্তমানে সিরাজ মিয়ার গ্যারেজ, ঘাসিটুলা, বেতেরবাজার, থানা-কোতয়ালী, জেলা-এসএমপি সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী একজন পেশাগত মাদক ব্যবসায়ী, সে সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রয় করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার
Catagory : সারা দেশ | তারিখ : মে, ১৯, ২০২২, ৫:২১ পূর্বাহ্ণ • ১ বার পঠিত






