আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জের মণিপুরি পল্লীতে দুধর্ষ চুরি সংঘটিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুল সিংহের গ্রামের মণিপুরি পল্লীতে ২টি বাড়ীতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগকারী লক্ষিধর সিংহ ও রুপদেবী জানান, গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মণিপুরি অধ্যুষিত গকুল সিংহের গাঁও এর লক্ষিধর সিংহের বাড়ি থেকে মোবাইল ফোন, নগদ অর্থ এবং পাশ্ববর্তী রুপদেবী সিনহার বাড়ী থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও পুজার জন্য রুপার তৈরী তৈজসপত্র অস্ত্রের মুখে জিম্মি করে লুঠ করে নিয়ে যায় চোরদল। পরে পার্শ্ববর্তী বাড়ীর অক্ষয় কুমার সিংহকে ডেকে তুলে বাড়ীতে হানা দেয়ার চেষ্টা করে। এই ঘটনা চলাকালীন সময়ে মুঠোফোনে এলাকাবাসীর কাছে সাহায্য চাওয়া হলে এলাকাবাসী এগিয়ে আসলে চুরের দল ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা থেকে এসআই নিয়াজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।