আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাগীব রাবেয়া হাসপাতাল পরিদর্শন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শক দল

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্য বিশিষ্ট পরিদর্শক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। সোমবার (২৩ মে) দুপুর ১২টায় অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিক এর নেতৃত্বে পরিদর্শক দলের অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন অধ্যাপক ডাঃ নব কুমার সাহা, অধ্যাপক ডাঃ মোস্তাক আহমেদ ভূঁইয়া, অধ্যাপক ডাঃ সৈয়দ আনোয়ারুল হক এবং সদস্য সচিব হিসেবে ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী।

পরিদর্শক দল অত্র প্রতিষ্ঠানে পৌঁছলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেন এর নেতৃত্বে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ এবং প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ তাঁদেরকে স্বাগত জানান।

অতঃপর পরিদর্শক দল কলেজ অধ্যক্ষের কক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। পরিদর্শক দল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগে বিদ্যমান যোগ্য এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক ও চিকিৎসকের সংখ্যা, অবকাঠামোগত সুযোগ সুবিধাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও পারিপার্শিক সুবিধা সমূহ দেখে কলেজের ভূয়সী প্রশংসা করেন।