অদ্য ২২/০৫/২০২২ খ্রীঃ তারিখ বিকাল ৩.৩০ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট চত্বরে অবস্থিত পরিত্যাক্ত বিল্ডিং এর উত্তর পাশে জনাব মোঃ সুমন ভূইয়া,বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট,২য় আদালত,সিলেট মহোদয়ের উপস্থিতিতেবিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর আওতাধীন ৪৪ টি বিচারান্তে নিষ্পত্তিকৃত মামলার আলামত এবং নমুনা সংরক্ষণ করে ১৭টি বিচারাধীন মামলার আলামত ধ্বংস করা হয়।যাতে ছিল গাঁজা ২০.৫০১ কেজি, চোলাই মদ ৪৪৭.২৫ লিটার, ফেনসিডিল ২৩৩ বোতল, বিদেশী মদ ০৮ বোতল, বিয়ার ২৩ বোতল, ইয়াবা ট্যাবলেট ২১৮ পিস, হেরোইন ৯৯ পুড়িয়া, নষ্ট ওরিও বিস্কুট ৩৮১৮টি প্যাকেট, নষ্ট পার্ক কাটবেরী বিস্কুট ৮২৭৫টি পিস, শেখ নাসির উদ্দিন বিড়ি ৯,০০ ৫০০টি শলা।








