আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সয়াবিন তৈল কিনতে শর্ত: ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার আদায়ে মামলা করলেন সাংবাদিক সলমান চৌধুরী

সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি ন্যায্য মূল্যের দোকান রাজীব ভেরাইটিজ ষ্টোর শর্ত সাপেক্ষে বিক্রয় করছিলেন সয়াবিন তৈল। গত ২০শে মে রাতে এমন ঘটনা ঘটে নগরীর মিরের ময়দানের বাসিন্দা সাংবাদিক সলমান চৌধুরীর সাথে।
জানা যায়, বাসার জন্য বাজার ক্রয় করতে তিনি রাজীব ষ্টোরে যান। এই সময় সয়াবিন তৈল কিনতে চাইলে রাজীব ষ্টোর ৫ লিটার সয়াবিন তৈলের সাথে ১ লিটার সরিষার তৈল কিনতে হবে বলে শর্ত দিলে সলমান চৌধুরী প্রতিবাদ করেন। এক পর্যায়ে ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে যান।
এ সময় কোম্পানীর দেয়া নিয়ম এবং শর্ত সহ কোম্পানীর এজেন্ট, ডিলারের তথ্য, রশিদ সহ বিস্তারিত জানতে চাইলে তিনি (ব্যবসায়ী) এইসব তথ্য গোপন করেন। এই সময় দোকানের অন্যান্য ষ্টাফরা মারমুখী আচরণ করেন।
এদিকে ভোক্তা অধিকার লঙ্ঘণ করার দায়ে তার বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২২ মে) সিলেট ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিম মিয়ার কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
সলমান চৌধুরী জানান, রাজীব ষ্টোর ভোক্তাদের কাছে শর্ত সাপেক্ষে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করছেন যাহা ভোক্তা অধিকার আইন বহির্ভূত। আমি ব্যবসায়ীর কাছে মালামাল ক্রয়ের রশিদ,ডিলারের তথ্য চেয়েছি তিনি আমাকে কোম্পানীর এস.আর পরিচয়ে ৩টি মোবাইল নাম্বার দিয়েছেন যাহা ভূল। তাছাড়া জনস্বার্থে,ভোক্তার ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে আমি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।