আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গাফ্ফার চৌধুরী মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায়  দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মরহুমের রুহের মাগফেরা কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘আবদুল গাফ্ফার চৌধুরী একাধারে সাংবাদিক, কলামিস্ট, কবি, গীতিকার ও সু-সাহিত্যিক। সিনেমা জগতেও তার অবদান রয়েছে। সাংবাদিক হিসেবে তিনি ছিলেন একজন সৎ ও খুবই শক্তিশালী কলমসৈনিক। তাঁর স্মৃতিশক্তি দিয়ে সমাজের, রাজনীতির নানা প্রসঙ্গ এমনভাবে তুলে আনতেন যা জীবন্ত হয়ে উঠতো। রাষ্ট্র, সমাজের অনেক অপ্রিয় সত্য কথা তিনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করতেন।’

তারা আরও বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এই একটি মাত্র গান দিয়েই বাঙালির জীবনে অমর হয়ে থাকবেন তিনি। ফেব্রুয়ারি মাস আসবে প্রতি বছর। গাফ্ফার চৌধুরী বেঁচে থাকবেন তার সেই মহান গানে। তাঁর মতো বহুমাত্রিক প্রতিভার মানুষ কম-ই দেখতে পাওয়া যায়।’ তাঁর মৃত্যুতে বাঙালি জাতি একজন প্রগতিশীল-সুজনশীল লেখক-বুদ্ধিজীবীকে হারালো-যা কখনোই পূরণ হবার নয়। আজীবন মুক্তিযুদ্ধের চেতনার সাথে তিনি ছিলেন আপোসহীন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করছি।