আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জালালাবাদ থানা ইন্সিডেন্ট রিপোর্ট

জালালাবাদ থানা ইন্সিডেন্ট রিপোর্টঃ
২০/০৫/২০২২ইং তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৪০ ঘটিকার অত্র জালালাবাদ থানাধীন ৬নং টুকেরবাজার ইউ/পি এর চরুগাঁও সাকিনস্থ সুরমা নদীতে একজন মহিলার লাশ ভাসমান অবস্থায় মর্মে স্থানীয় সূত্রে জানা যায়। উক্ত ঘটনার সংবাদের প্রেক্ষিতে অত্র জালালাবাদ থানার দিবাকালীন সিয়েরা-২১ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) দয়াময় দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান যে, বর্ণিত ঘটনাস্থল চরুগাঁও সাকিনস্থ সুরমা নদীর পাড়ে অজ্ঞাতনামা একজন মহিলার লাশ ভাসমান অবস্থায় রহিয়াছে। উক্ত ঘটনার বিষয়ে উপস্থিত স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অজ্ঞাত মৃতার নাম মনোয়ারা বেগম (৪২), স্বামী-রেহান, সাং-শেখপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট। পরবর্তীতে মৃতার স্বামীর সাথে যোগাযোগ করিয়া জানা যায় যে, তাহার স্ত্রী বেশ কিছুদিন যাবৎ শারীরিক ভাবে অসুস্থ্য ছিল এবং সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিত। তাহার স্ত্রী গত ১৯/০৫/২০২২খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় রাতের খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে ২০/০৫/২০২২খ্রিঃ তারিখ রাত অনুমান ০৪.৩০ ঘটিকার ঘুম থেকে উঠে তার স্ত্রীকে বসত ঘরে দেখত না পাইয়া বাড়ির আশপাশ সহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করি। আমার স্ত্রীকে খোঁজিয়া না পাওয়ায় অদ্য জালালাবাদ থানায় হাজির হইয়া আমার স্ত্রী মনোয়ার বেগম এর নিখোঁজ হওয়া সংক্রান্তে সাধারন ডায়েরীভূক্ত করি। যাহা জালালাবাদ থানার সাধারন ডায়েরী নং-৮১৮, তাং-২০/০৫/২০২২খ্রিঃ। পরবর্তীতে এসআই(নিঃ) দয়াময় দাস, মৃতা মনোয়ারা বেগম (৪২) এর লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। বর্তমানে মৃতার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা আছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন।