আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জ চা বাগানে পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মিরতিঙ্গা চা বাগানের পাথরটিলা এলাকার দুই শিশু কন্যা পানিতে ডুবে মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার (২৪ মে) রাতে মিরতিঙ্গা চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, নিহতরা হলেন পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে নিরালা উড়াং (১১) বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং (১০)। দুই জনই মিরতিঙ্গা চাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। বিষয়টি উপজেলার রহিমপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য ধনা বাউরী নিশ্চিত করে বলেন, শিশুরা বিকেলে গোসল করতে নেমেছিল। দুই শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া সুইচ গেইট এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিঙ্গা চা বাগান হাসপাতালে নিয়ে যান। মিরতিঙ্গা চা বাগান হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, মেয়ে দু’টিকে নিয়ে হাসপাতালে আসলে প্রাথমিক পরীক্ষা করে দেখা যায় দু’জনই মারা গেছে। কমলগঞ্জ থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) এ বিষয়টি নিশ্চিত করেছেন।