মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজার জেলা শহরের গুরুত্বপূর্ণ সিএনজি চালিত একাটুনা পরিবহন শ্রমিক ইউনিট কমিটির চালকদের মধ্যে সচেতনতা মূলক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেছেন ট্রাফিক আইন মান্য করে শ্রমিক জীবনকে সহজ ও সুন্দর করা যায়।
ট্রাফিক আইনের মধ্যে শ্রমিকদের কল্যাণ নিহিত রয়েছে, তাই পুলিশের ট্রাফিক বিভাগে শ্রমিকদের প্রতি আরো বেশী সহনশীলতা প্রদর্শন করতে হবে আর পরিবহন শ্রমিকদের ট্রাফিক আইনের প্রতি আরো বেশী শ্রদ্ধাশীল হতে হবে। তাহলেই আইনের প্রতি শ্রমিকদের সর্ম্পক আরো বেশী সুদৃঢ় হবে।
সম্প্রতি মৌলভীবাজার শহরেরমৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিকশা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নংঃ- চট্টঃ ২৩৫৯ এর অন্তর্ভুক্ত চৌমুহনা টু একাটুনা ইউনিটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩৫৯ এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলার টিআই (প্রশাসন ও অপারেশন) মাহফুজ আলম।
চৌমুহনা টু একাটুনা ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রুমেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও চাঁদনীঘাট ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মোঃ রুহুল আলাম রনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, প্রবীণ সাংবাদিক ও প্রাবন্ধিক সরওয়ার আহমদ, চৌমুহনা-একাটুনা ইউনিট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ হারুন।
সভায় শ্রমিক ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।








