আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

কমলগঞ্জে প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২২ উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত


কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২২ উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার(২৬মে)বিকাল ৩টায় উপজেলার পতনঊষার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশনের আয়োজনে শ্রীসূর্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। উদ্বোধনী প্রথম খেলায় অংশগ্রহণ করে মৌলভীচক একাদশ ও সুপারষ্টার ক্রিকেট ক্লাব।
পতনঊষার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিকান্দার আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেক, দানশীল ব্যক্তি মরহুম হাজী শেখ আরব উল্ল্যাহ ও মরিয়ম বেগম কল্যান ট্রাস্টের প্রতিষ্টাতা,বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. জহির উদ্দিন। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ রাসেল আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাংবাদিক প্রণিত রঞ্জন দেবনাথ,নুরুল মোহাইমিন মিল্টন,পিন্টু দেবনাথ ও শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লু,সমাজ সেবক ইমন হোসেন প্রমুখ।