আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

এসএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক জনসাধারণ, পথচারী, মোটরযান ড্রাইভার,শ্রমিক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ২৬/০৫/২২ খ্রি: তারিখ সিলেট মহানগরী মুক্তিযোদ্ধা সংসদ ভবন, জিন্দাবাজার, সিলেটে  জনসাধারণ,পথচারী, মোটরযান ড্রাইভার,শ্রমিক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জনাব ফয়সল মাহমুদ পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেটের নির্দেশনায় উপস্থিত পথচারী, যানবাহন চালক ও শ্রমিকদের নিয়ে সচেতনতা সভা এবং ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আতাহারুল ইসলাম তালুকদার, এসি (ট্রাফিক-উত্তর), এসএমপি, সিলেট, জনাব স্নেহাংশু  বিকাশ সরকার টিআই, ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট, জনাব দেলোয়ার হোসেন, টিআই, ট্রাফিক বিভাগ ও উপস্থিত পথচারীবৃন্দ।

জনাব আতাহারুল ইসলাম তালুকদার, এসি (ট্রাফিক-উত্তর), এসএমপি, সিলেট, মহোদয় তার বক্তব্যে সড়ক পরিবহন আইন/২০১৮ মানতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে উপস্থিত সকলকে অনুরোধ করেন। তিনি সড়ক পরিবহন আইন মান্য করতে এবং থ্রি হুইলারে অতিরিক্ত যাত্রি পরিবহন না করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।