অদ্য ২৯/০৫/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্সের ড্রিল শেডে মে ২০২২ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়। সভায় উপস্থিত ছিলেন এসএমপি‘র সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) জনাব মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবাহার আলী শেখ, পিপিএম সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণসহ শীঘ্রই তা সমাধানে আশ্বস্ত করেন। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয়ের নির্দেশিত পুলিশিং, পুলিশের ইমেজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত নির্দেশনা বলী, শৃঙ্খলা- ড্রেসকোড বজায় রেখে পেশাদারিত্বের সাথে ডিউটিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।
এছাড়াও দিবসের অন্য অংশে বেলা ১২.৩০ ঘটিকায় এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপির সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে মে/২০২২ খ্রিঃ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) জনাব মোঃ শফিকুল ইসলাম, বিজ্ঞ পিপি সিলেট মহানগর দায়রা জজ আদালত জনাব নওসাদ আহমদ চৌধুরী, সিলেট, কল্যাণ সভায় উপস্থিত সকল উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ও অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য এসএমপির সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত বিভিন্ন ইউনিটের প্রতিনিধিগণ আইন-শৃঙ্খলা বিষয়ক তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভায় মূলতবী মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, রেজিস্ট্রার-পত্র হালনাগাদ রাখা, আইনশৃঙ্খলা প্রয়োগ ও মামলা তদন্তে বিজ্ঞ আদালত এবং অন্যান্য পুলিশ ইউনিট এর সাথে সার্বিক সমন্বয় রাখা, ট্রাফিক বিভাগ কর্তৃক যথাযথ ভাবে মোটরযান আইনে ব্যবস্থা নেয়া সহ গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করা হয়।
সভায় বিগত মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারগণ হলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ শামসুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী পিপিএম বার (এসি, কোতোয়ালি মডেল থানা ), সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ূন কবির (অর্থ ও হিসাব, সদর ও প্রশাসন), অফিসার ইনচার্জ জনাব মোঃ আনিছুর রহমান, (শাহপরাণ রহঃ থানা), ইন্সপেক্টর জনাব মোহাম্মদ ইয়াছিন (তদন্ত, কোতোয়ালি মডেল থানা), ইন্সপেক্টর জনাব জনাব অলক কুমার দত্ত (ডিবি), ইন্সপেক্টর জনাব মোঃ মহসিন মিয়া (পুলিশ লাইন্স), ইন্সপেক্টর জনাব মোঃ হারুনর রশিদ (প্রশিকিউশন), ইন্সপেক্টর জনাব মোঃএনামুল মনোয়ার (সিটিএসবি), টিআই জনাব মোঃ দেলোয়ার হোসেন খান (ট্রাফিক বিভাগ), এসআই জনাব উত্তম রায় চৌধুরী (শাহপরাণ রহঃ থানা), এসআই জনাব সুমন চক্রবর্তী (ডিবি), এসআই জনাব মোহাম্মদ জানু মিয়া (প্রসিকিউশন), এসআই জনাব মোঃ আনোয়ার হোসেন (পুলিশ লাইন্স), টিএসআই জনাব নিখিল চন্দ্র শেখর (ট্রাফিক বিভাগ), এসআই জনাব মোঃ আইন উদ্দিন (সিটিএসবি), এএসআই জনাব মোঃ রেজাউল করিম (জালালাবাদ থানা), এএসআই জনাব তমাল তালুকদার (সদর ও প্রশাসন), এটিএসআই জনাব এমদাদুল হক (ট্রাফিক বিভাগ), এএসআই জনাব ফারুক আহমেদ (সিটিএসবি), ড্রাইভার কনস্টেবল মোঃ জামাল হোসেন চৌধুরী (মটরযান শাখা, সদর ও প্রশাসন)।








