আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জিয়াউর রহমানের ৪১ তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে ৩০ মে, ২০২২ খ্রিঃ সোমবার বাদ জোহর মৌলভীবাজার শহরের টাউন দেওয়ানী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শহরের চৌমুহনা চত্তর ও কুসুমবাগ সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে দুস্থদের মধ্যে শিরনি বিতরন করা হয়। উক্ত দোয়া মাহফিল ও শিরনি বিতরনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান), কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, জেলা বিএনপি’র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপি’র সহ সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, এম এ রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান বায়েছ, পৌর বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মুনাহিম কবির, সাবেক ছাত্রনেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, সৈয়দ তানবির আলী, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মামুনুর রশিদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মখলিছ মিয়া প্রমুখ।