জেলা প্রতিনিধি সোহেল আহমদ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে আব্বাস মিয়া নামক এক ব্যক্তিকে ৩ কেজি গাঁজা ও ২৮০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে। আব্বাস মিয়া (৪৩) পিতা আলাউদ্দিন সাং দক্ষিন গুলের হাওর ইসলামপুর ইউপি থানা কমলগজ্ঞ মৌলভবাজার সময় রাত ৮ ঘটিকায় গাজা ৩ কেজি ইয়াবা ২৮০ পিস মটর সাইকেল ১ট্ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী
৩০ মে বরিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবীক তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে বিভাগীয় রেইডিং টিমের সহযোগিতায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ইসলামপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামী আব্বাস মিয়া কে গ্রেপ্তার করে মৌলভীবাজার কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।








