আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কনকপুর ইউনিয়নে ১ কোটি ৩৫ লক্ষ ৩৪ হাজার ৭৬৪ টাকার বাজেট ঘোষনা।

মৌলভীবাজার প্রতিনিধিঃ সোহেল আহমদ
মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুন ইউনিয়নের ২০২২ – ২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ জুন ২০২২ খ্রীঃ রোজ বুধবার ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদ মিলতায়ন কক্ষে উক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে ৮নং কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়নের সচিব মুজাক্কির হুসেনের সঞ্চালনায় উক্ত বাজেট সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন উপজেলা প্রকৌশলী এলজিইডি মৌলভীবাজার সদর, এছাড়াও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন শাহ বন্দর যুব সংস্থার প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী শাহাবুদ্দিন আহমদ শাবুল,
শাহ বন্দর যুব সংস্থার পৃষ্ঠপোষক সদস্য ও জেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগ সভাপতি নজমুল হক,বিশিষ্ঠ ব্যবসায়ী পারবেজ আহমদ,বিশিষ্ঠ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির,শাহ বন্দর যুব সংস্থার সভাপতি সাংবাদিক শাহ মোহাম্মদ রাজুল আলী প্রমুখ

এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য মহিলা ইউপি সদস্য সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।

উন্মুক্ত বাজেট সভায় ২০২২ ২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ৩৪ হাজার ৭৬৪ টাকা।

অনুষ্ঠান শুরুতেই এই বাজেট পেশ করেন কনকপুর ইউনিয়নের সচিব মুজাক্কির হোসেন।

চেয়ারম্যান রুবেল উদ্দিন উনার বক্তব্যে বলেন আজকে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট সরকার থেকে বরাদ্ধ দেওয়া।
এর একটা টাকাও এদিক সেদিক হবে না,আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের সার্থে এবং ইউনিয়নের উন্নয়নের জন্যই টাকা গুলা ব্যায় করা হবে।

এছাড়াও সরকার থেকে বরাদ্ধকৃত আজকের এই বাজেট ই” শেষ নয় আমার ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে ও বিগত দিনের মতো সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে।