আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ফলের ক্যারেটে রাখা বিদেশি মদ বিয়ার


স্টাফ রিপোর্ট:
বিদেশি মদ বিয়ারের চালান সহ কবির মিয়া নামে পেশাদার এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার দুপুরে মামলা দায়ের পূর্বক আলামতসহ তাকে সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আটক কবির সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী বিন্নাকুলি বাজার সংলগ্ন করিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল এ তথ্য  নিশ্চিত করেন।
মঙ্গলবার র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়,র‌্যাব-৯ সিলেট,সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পনী অধিনায়ক   লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. ইকরামুল আহাদের যৌথ নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম সোমবার রাতে মাদক বিরোধী অভিযান চালায়।
র‌্যাবের নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী তীরবর্তী বিন্নাকুলি বাজার সংলগ্ন করিমপুর গ্রামের আব্দুল মান্নানের বসত বাড়িতে মাদক উদ্ধারে তল্লাশী চলানো হয়।
এরপর বসতঘরের উওরের শয়ন কক্ষে ফলের ক্যারেটে বিশেষ কৌশলে রাখা বিভিন্ন ব্রান্ডের ১০২ বোতল বিদেশি মদ বিয়ার জব্দ করা হয়।
একই সময় মাদক চোরাচালানে কারবারে জড়িত থাকায় আব্দুল মান্নানের ছেলে কবির মিয়াকে আটক করে র‌্যাব।
র‌্যাব-৯ সিলেট,সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পনী অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ বলেন,তাহিরপুরে সীমান্তঘেষা লাউরগড়,ছড়ারপাড়,রাজারগাঁও,বিন্নাকুলি,করিমপুর,মোদেরগাঁও সহ একাধিক গ্রামে মূলত মৌসুমী শাক সবজি ও ফল উৎপাদনশীল এলাকা।
এসব এলাকা থেকে বছর জুড়ে জাদুকাটার নৌপথে এমনকি সড়ক পথে বালু পাথর পরিবহনের পাশাপাশী দেশের বিভিন্ন হাটে সবজি,ফলমুল সরবরাহ করা হয়ে থাকে।
র‌্যাবের ধারণা ফলের মৌসুমকে কৌশল হিসাবে ব্যবহার করে ফল বিক্রেতা সেজে ফলের ক্যারেটে করে দ্বীর্ঘ দিন ধরেই কবির স্থানীয় এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিদেশি মদ বিয়ারের চালান মাদক কারবারীদের নিকট সরবরাহ করে যাচ্ছিলেনঅনেকটা নির্ব্রিগ্নে।,
বিদেশি মদ বিয়ার জব্দ, র্যাব, সিলেট, সুনামগঞ্জ-৩১.০৫.২২