আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সারা দেশে ধান মজুত সিন্ডিকেট


হবিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
এমদাদুর রহমান চৌধুরী জিয়া সিলেট ব্যুারো; সরকার ঠেকাতে বিরোধী দলের আন্দোলন মাঠে তেমন কোন প্রভাব ফেলতে না পারলেও ধান মজুত সিন্ডিকেট এর কারণে মাঠ পর্যায়ে সরকারের উপর বিরূপ প্রভাব পরেছে। সরকারও তা টের পেয়ে এদের রুখতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে ধান মজুত রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে জেলা শহরের খাদ্যগুদাম সড়কে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসন সোহেল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করে। তারা ধানের লাইসেন্স না নিয়েই ব্যবসা পরিচালনা করছিলেন। এ ছাড়া তাদের গোদামে অবৈধভাবে ধান মজুদ করে রেখেছিলেন।