সূত্রঃ তারিখঃ ৩১/০৫/২০২২
প্রেস বিজ্ঞপ্তি
দ্রব্যমূল্যের দাম কমানো, বাজার দরের সাথে সংগতি রেখে নিম্নতম মজুরি নির্ধারণ, কর্মক্ষেত্র ও সামাজিক নিরাপত্তা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও গণতান্ত্রিক শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান।
অদ্য ৩১ মে ২০২২ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পূর্ব ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল ৪:৩০ মিঃ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সমাবেশ পরবর্তি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সহ-সভাপতি খলিলুর রহমান খান। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোঃ ইয়াসিন, প্রকাশ দত্ত, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক। সমাবেশটি পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু। সমাবেশে বক্তারা বলেন দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তীব্রতর হওয়ার কারণে সমাজ জীবনে যে অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে তার নির্মম শিকার হচ্ছে শ্রমিক তথা শ্রমজীবি মানুষ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বছরব্যাপী অব্যহত লাগামহীন মূল্য বৃদ্ধির ধারাবাহিকতায় বর্তমানে তা এমন পর্যায়ে পৌছাইয়াছে যে, সরকার দ্রব্যমূল্যের দাম সংখ্যাগরিষ্ট মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে না পারলে শ্রমিক শ্রেণি আন্দোলন-সংগ্রাম ও ধর্মঘটের পথে নামতে বাধ্য হবে। একইসাথে এমন অবস্থায় মহার্ঘ ভাতা প্রদান ও বাজার দরের সাথে সংগতি রেখে সকল সেক্টরে নিম্নতম মজুরি নির্ধারণে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকরী উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে শ্রম শোষণ তীব্রতর হচ্ছে আর শ্রমিকের সামাজিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা দুটোই আজ হুমকির সম্মুখীন। অপরদিকে ইউক্রেন যুদ্ধের ফলে বিশ^ব্যাপী শ্রমিক শ্রেণির কর্মক্ষেত্রের ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে। সামগ্রীক এই সংকট থেকে শ্রমিক শ্রেণিকে আইনি প্রক্রিয়ায় আটকে রেখে শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন করার অপতৎপরতা চালাচ্ছে। সবশেষে সভাপতির তার বক্তব্যে বলেন, মজুরি বৃদ্ধির সংগ্রামকে মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামে পরিণত করতে হবে। আর বিশ^ব্যাপী শোষণ উচ্ছেদ হলে শ্রমিক শ্রেণি তথা সমগ্র জনগণের জীবনে মৌলিক অধিকারের নিশ্চয়তা পাবে আর যুদ্ধ মুক্ত পৃথিবী হবে।
দ্রব্যমূল্যের দাম কমানো, বাজার দরের সাথে সংগতি রেখে
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ১, ২০২২, ৬:১২ অপরাহ্ণ • ৩ বার পঠিত






