হবিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
এমদাদুর রহমান চৌধুরী জিয়া সিলেট ব্যুারো; সরকার ঠেকাতে বিরোধী দলের আন্দোলন মাঠে তেমন কোন প্রভাব ফেলতে না পারলেও ধান মজুত সিন্ডিকেট এর কারণে মাঠ পর্যায়ে সরকারের উপর বিরূপ প্রভাব পরেছে। সরকারও তা টের পেয়ে এদের রুখতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে ধান মজুত রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও র্যাব যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে জেলা শহরের খাদ্যগুদাম সড়কে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসন সোহেল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করে। তারা ধানের লাইসেন্স না নিয়েই ব্যবসা পরিচালনা করছিলেন। এ ছাড়া তাদের গোদামে অবৈধভাবে ধান মজুদ করে রেখেছিলেন।








