জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ০৬ (ছয়) টি সিআর সাজা ও ০২(দুই) সিআর পরোয়ানা সহ মোট-০৮(আট) টি পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতারঃ
অদ্য ২৮/০৫/২০২২ খ্রিঃ তারিখে টিম জালালাবাদ থানা এর নেতৃত্বে এসআই(নিঃ)/দেবাশীষ দেব এএসআই(নিঃ) মোঃ রেজাউল করিম, এএসআই(নিরস্ত্র) আব্দুল সালাম, ও থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ সামছুদ্দিন (পুতুল) (৫০) পিতা-মৃত নূর মিয়া সাং- মোল্লারগাঁও (লক্ষীপুর), থানা- জালালাবাদ জেলা-সিলেটকে তাহার বসত বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে জালালাবাদ থানায় ১। দায়রা-১৩১৮/১৯, যাতে ০৫ মাসের সাজা ও ১,২৮,০০০/- টাকা জরিমানা, ২। দায়রা-১৫৯৫/১৮, যাতে ০৩ মাসের সাজা, ১,৮০,০০০/- টাকা জরিমানা, ৩। দায়রা-৪০৩/১৯, যাতে ০৬ মাসের সাজা ও ৩,০০,০০০/- টাকা জরিমানা, ৪। দায়রা-১৫৯৩/১৮, যাতে ০৪ মাসের সাজা ও ২,৭০,০০০/- টাকা জরিমানা, ৫। দায়রা-১৫৯৫/১৮, যাতে ০৩ মাসের সাজা, ১,৮০,০০০/- টাকা জরিমানা, ৬। দায়রা-১৫৯৩/১৮, যাতে ০৪ মাসের সাজা ও ২,৭০,০০০/- টাকা জরিমানা এবং ০২টি সিআর পয়োরানা মূলতবী ছিল। উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।






