আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে আবাসিক হোটেলে পুলিশের অভিযান ছয় জুয়াড়ি আটক জেল জরিমানা

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি সান্তাহারের বেশ কিছু আবাসিক বোডিংয়ে ফের
জুয়া ও নারী ব্যবসা জমজমাট ভাবে শুরু হয়েছে। গত ২ জুন বৃহস্পতিবার বিকেলে পুলিশ অভিযান
চালিয়ে সান্তাহার নামক আবাসিক হোটেলের একটি কক্ষে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ছয়জন জুয়াড়িকে আটক করে প্রত্যেককে ৭দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার মাহবুবা হক।
দন্ডপ্রাপ্তরা হলো, সান্তাহার চা-বাগান এলাকার আজাদ ও হানিফ সাহেবপাড়ার কালাম আহমেদ, স্টেশন কলোনীর মজনু প্রামানিক ও নাইম হোসেন এবং নওগাঁ সদর ঢাকা বাসস্ট্যান্ড এলাকার
প্রেম শেখ। স্থানীয়রা জানান, আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় অবস্থিত অধিকাংশ আবাসিক বোডিংয়ে মিনি ক্যাসিনোর মাধ্যমে জুয়া খেলা ও নারী ব্যবসা চলে আসছিল। পুলিশ তৎপরতার কারনে কিছুদিন বন্ধ থাকার পর আবারো শুরু করা হয়েছে এসব কারবার। গত বৃহস্পতিবার বিকেলে
গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্ব
সান্তাহার টাউন  পুলিশ ফাঁড়ি এক অভিযান চালিয়ে সান্তাহার নামের একটি বোডিংয়ে অভিযান চালিয়ে ৪নং কক্ষে মিনি ক্যসিনো বানিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সরঞ্জামসহ উক্ত ৬জন জুয়াড়িকে আটক করার পর তাদের প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট।