আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারের কৃতি সন্তান কবি আজিজুল আম্বিয়া’র পিএইচডি ডিগ্রি অর্জন


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরীঃ মৌলভীবাজার সদর উজলোর বাসিন্দা লন্ডন প্রবাসী কবি আজিজুল আম্বিয়া পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। সম্প্রতি বিদেশী একটি প্রতিষ্ঠান তাঁকে এই ডিগ্রি প্রদান করেন ।
লেখকের ছোটবেলা কাটে পড়ালেখার চাপে, প্রথম প্রাতিষ্ঠানিক পড়ালেখা শুরু ধাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। যখন হাজি সালামত স্মৃতি হাই ইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র তখন থেকে লেখালেখি শুরু এবং এই স্কুল থেকে এস এস সি পরীক্ষায় ভাল নাম্বার পেয়ে উত্তীর্ণ হন।
ভারত ও বাংলাদেশের কবিদের লেখা নিয়ে প্রকাশিত ’মেঘে মেঘে ভালবাসা’, ‘দাঁড়াও সমূহ বিষাদ’ এবং ‘ভালবাসার কবিতা’ কাব্যগন্থের ও সম্পাদনা করেন তিনি । বিভিন্ন সময়ে ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ও মাগ্যাজিনে তার লেখা প্রকাশিত হয় ।
এইচ, এস, সি পাশ করেন মৌলভীবাজার সরকারি কলেজ থেকে। বি, এ, অনার্স (বাংলা ভাষা ও সাহিত্য) সিলেট মদন মোহন কলেজ থেকে (জাতীয় বিশ্ববিদ্যালয়), এম, এ (বাংলা ভাষা ও সাহিত্য ) সিলেট সরকারি মুরারি চাঁদ কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে (জাতীয় বিশ্ব বিদ্যালয়)। মাস্টার্স পরীক্ষা পাশের কিছু দিনের মধ্যে মৌলভীবাজার বি,এন,এস,বি, চক্ষু হাসপাতালে চাকরি লাভ করেন।
এ ছাড়া ব্রিটেনের বাঙ্গালী কমিউনিটির স্বনামধন্য রিলাক্স রেডিও এবং আইওন টেলিভিশন এর উপস্থাপক, ইউ কে বাংলা প্রেসক্লাব এর সহ সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি, জাতীয় অনলাইন প্রেসক্লাব যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক, বিশ্বকবি মঞ্চের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ।