হযরত শাহ জালাল (র.), হযরত শাহ পরান (র.) ও শ্রী চৈতেন্য দেবের স্মৃতি বিজড়িত পূণ্যভূমি আধ্যাতিক রাজধানীতে ‘সিলেটের তথ্য বিশ্বজুড়ে’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা আজকের সিলেট ডটকম দীর্ঘ ১০ বছর পাড়ি দিয়ে আজ ১১ বছরে পদার্পন করল।
২০১১ সালের ২৪শে অক্টোবর ‘সিলেটের তথ্য বিশ্বজুড়ে’ শ্লোগান নিয়ে পরীক্ষামুলকভাবে যাত্রা শুরু করে। এর পর ২০১২ সালের ৪ঠা জুন শুরু হয় আনুষ্ঠানিক পথচলা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভদিনে সকলের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নিউজপোর্টালটির প্রধান সম্পাদক, সিলেটের তরুণ অনলাইন সাংবাদিকতার আইকন এম. সাইফুর রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।
এদিকে, আজকের সিলেট এর একদশক পূর্তি উপলক্ষে শনিবার বিকলে সাড়ে ৩টায় নগরীর জেল রোডস্থ হোটেল ফরচুন গার্ডেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আজকের সিলেট এর নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া অনুরোধ জানিয়েছেন।
গৌরব আর অর্জনের এক দশেকে আজকের সিলেট
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ৩, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ • ২ বার পঠিত






